দিনাজপুরের সদর উপজেলার পাঁচবাড়ী এলাকায় শহিদুল ইসলাম (৩০) নামে এক ইজিবাইকচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রবিবার সকালে একই এলাকার একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। শহিদুল সদর উপজেলার ৫ নম্বর শশরা ইউনিয়নের বনতারা গ্রামের সিপাহী মোল্লার ছেলে।
কোতোয়ালি থানার ওসি (তদন্ত) বজলুর রশিদ জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ শহিদুলের লাশ উদ্ধার করে। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা হয়েছে।