চাল মজুতের দায়ে ইউনিয়ন আ. লীগ সভাপতিকে জরিমানা

চলমান করোনা পরিস্থিতির মধ্যেই সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলায় অবৈধভাবে চাল মজুত করার অভিযোগে এক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার দুপুরে উপজেলার নিষ্ঠা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুল হককে ভ্রাম্যমাণ আদালত ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেন।

শাহজাদপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইয়াসিন আলীর উপস্থিতিতে শাহজাদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ হোসেন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

মো. মাসুদ হোসেন জানান, এই করোনা পরিস্থিতির মধ্যে অতিরিক্ত মুনাফার আশায় অবৈধভাবে চাল মজুত রাখার দায়ে তাকে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনে জরিমানা করা হয়।