লাইনে দাঁড়িয়ে নয়, ত্রাণ বাড়িতে পৌঁছে দেন ইউএনও

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশজুড়ে চলছে সামাজিক বিচ্ছিন্নতা। সে কারণে দিনমজুরেরা বেকার হয়ে পড়ছেন।

এসব অসহায় ও হতদরিদ্র মানুষেরা কথা চিন্তা করে ঢাকার নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দিন মনজুর তার ফেসবুকে লেখেন ‌‘প্রিয় নবাবগঞ্জবাসী আপনার যারা খাবার সংকটে আছেন তার আমাকে ফোন করেন বা ম্যাসেনজারে নক করেন । আমি স্বশরীরিরে আপনাদের বাড়িতে বাড়িকে গিয়ে খাবার পৌঁছে দেব’।

গত সাত দিনে প্রায় এক হাজার গরিব ও অসহায় পরিবারের বাড়িতে গিয়ে ইউএনও ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন।

এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্দকৃত চাল ও ঢাকা-১ আসনের সাংসদ, সরকার প্রধানের বেসামরিক শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপির নিজস্ব অর্থায়নে যৌথভাবে চাল, ডাল, আলু, লবণ, সাবান, দরিদ্র প্রায় দশ হাজার পরিবারের বাড়িতে গিয়ে পৌঁছে দিয়েছেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দিন মনজু।

সর্বশেষ মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার পাঁচটি ইউনিয়নের দরিদ্র পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী পৌঁছে দেন ইউএনও।