করোনাকালেও অনুশীলন চালিয়ে যাচ্ছেন জামাল (ভিডিও)

করোনাভাইরাসের কারণে বিশ্বের বেশির ভাগ দেশের মতো বাংলাদেশেও সব ধরনের খেলাধুলা বন্ধ। এই সময়ে জাতীয় দলের ডেনমার্ক প্রবাসী ফুটবলার জামাল ভূঁইয়া ফিরে গেছেন পরিবারের কাছে। তবে পরিবারের সঙ্গে সময় কাটানোর সঙ্গে বাংলাদেশ অধিনায়ক অনুশীলনটাও চালিয়ে যাচ্ছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে জামাল ভূঁইয়া এমন একটা ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে অনুশীলন মাঠে ফ্রি-কিকের অনুশীলন করে যাচ্ছেন তিনি।

তিন মিনিটের বেশি সময়ের সেই ভিডিও নিজের ভেরিফায়েড ফেইসবুক পেজ, ইনস্টাগ্রামে পোস্ট করেছেন জামাল। যার ক্যাপশনে লিখেছেন, ‘করোনা লকডাউন সময়ে ব্যক্তিগত অনুশীলন।’

ডেনমার্কে ফিরে জামাল অনুশীলন করতে পারলেও দেশে তার সতীর্থদের অবশ্য বন্দী সময় কাটছে। ঘরে থেকেই যতটা সম্ভব ফিটনেস নিয়ে কাজ করতে হচ্ছে তাদের।