টাঙ্গাইলে সামাজিক দূরত্ব না মানায় লাঠিপেটা

টাঙ্গাইলে করোনা সংক্রমণ প্রতিরোধে হাট-বাজারে সামাজিক দূরত্ব বজায় রাখতে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও পৌরসভা মারমুখী পদক্ষেপ নিয়েছে।

গতকাল মঙ্গলবার সকালে শহরের নিরালা মোড়ে সামাজিক দূরত্ব না মানায় লাঠিপেটা করা হয় পথচারীদের। এছাড়াও শহরের পার্ক বাজার, পাঁচআনি বাজার ও ছয়আনি বাজারে লাঠি অভিযান পরিচালনা করে তারা।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খান আহমেদ শুভ, পৌরসভার প্যালেন মেয়র সাইফুজ্জামান সোহেল, কাউন্সিলর আমিনুর রহমান আমিন প্রমুখ।