পুলিশ ও গণমাধ্যমের যূবদ্ধ সংগ্রাম করোনার বিস্তার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। গতকাল বুধবার এক বিবৃতিতে এ মন্তব্য করে তিনি বলেন, দেশমাতৃকার কল্যাণে সম্মানিত নাগরিকদের পাশে সর্বদাই রয়েছে বাংলাদেশ পুলিশ।
জাবেদ পাটোয়ারী বলেন, বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার রোধে বাংলাদেশ পুলিশের বিভিনড়ব ইউনিটের সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে বহুমাত্রিক উদ্ভাবনী উপায়ে নির্ভীকভাবে সম্মানিত নাগরিকদের পাশে থেকে অহর্নিশ কাজ করে যাচ্ছেন। সরকারি নির্দেশনার সঙ্গে সমন্বয় রেখে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি বৈশ্বিক এ সংকট মোকাবিলায় পুলিশের নানাবিধ উদ্যোগ নাগরিকদের আশান্বিত করেছে, বাড়িয়েছে তাদের মনোবল। আইজিপি বলেন, করোনা সংμমণের এই দুর্যোগে পুলিশের পাশে থেকে জনসেবায় সহযোগিতা করার জন্য অশেষ কৃতজ্ঞতা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ সব মিডিয়ার সাংবাদিক ও কলাকুশলী বন্ধুদের। পুলিশ এও আশা করে, শুধু করোনাভাইরাস নয় দেশের যেকোনো প্রয়োজনে, কল্যাণ ও সংকটে পারস্পরিক এ সহযোগিতা আগামীতেও অবারিত থাকবে।