করোনাভাইরাস

কিট তৈরি শুরু গণস্বাস্থ্য কেন্দ্রের

রাজধানীর উপকণ্ঠে সাভারে নিজস্ব ল্যাবে করোনাভাইরাস শনাক্তের কিট তৈরি শুরু করছে গণস্বাস্থ্য কেন্দ্র। আগামী শনিবার সকালে ধানমণ্ডির গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে আনুষ্ঠানিকভাবে সরকারের কাছে এই কিট তুলে দেওয়া হবে। গতকাল বুধবার দেশ রূপান্তরকে এসব তথ্য জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আমাদের তৈরি কিট দিয়ে করোনাভাইরাসে আμান্তদের রক্ত পরীক্ষা করা হয়েছে। এতে ভালো ফল পাওয়া গেছে। আগামী শনিবার বেলা ১১টায় সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে এই কিট তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়সহ বিভিনড়ব সংস্থা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ঢাকার আন্তর্জাতিক বিভিণ্ণ প্রতিষ্ঠানের প্রধান, বিভিনড়ব দেশের রাষ্ট্রদূতদের আমন্ত্রণ জানানো হবে।’ তিনি আরও বলেন, ‘গত রবিবার কিট তৈরির সরঞ্জাম চীন থেকে গণস্বাস্থ্য কেন্দ্রে এসে পৌঁছেছে। সরঞ্জাম পেয়েই কিট তৈরির কাজ শুরু হয়েছে। যে পরিমাণ সরঞ্জাম এসেছে, তাতে আমরা ১০ হাজার কিট বানাতে পারব।’

গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ দেশ রূপান্তরকে বলেন, ‘কিট হস্তান্তর অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য অতিথিদের চিঠি দেওয়া হচ্ছে। এতে দেশি-বিদেশি প্রতিনিধিরা থাকবেন। সরকারের পাশাপাশি দেশের ১১টি প্রতিষ্ঠানকে এ কিট সরবরাহ করা হবে।’