কভিড-নাইনটিন মহামারিতে বিশ্ব জুড়ে আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে।
জনস হপকিন্স ইউনিভার্সিটির দেওয়া তথ্য উল্লেখ করে এই খবর জানিয়েছেন আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, করোনা আক্রান্তের সংখ্যা এখন ১৫ লাখ ১৪ হাজার ৮৬৬। আরও বলা হয়, ইতিমধ্যে ৩ লাখ ২৯ হাজারের বেশি করোনা রোগী সেরে উঠেছে।
বর্তমানে দৈনিক মৃত্যুর সংখ্যায় বেশি ভুগছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। বুধবার দেশ দুটিতে মারা গেছে যথাক্রমে ১ হাজার ৮৫০ ও ৯৩৮ জন মানুষ।
সব মিলিয়ে সারা বিশ্বে মারা গেছে ৮৮ হাজার ৪৪৩ জন।
এ দিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের বুধবার দেওয়া তথ্য মতে, দেশে ২১৮ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। মারা গেছে ২০ জন।