‘মেসির সঙ্গে চুক্তি করার ক্ষমতা ইন্টারের আছে’

সংবাদমাধ্যমে খবর, বার্সেলোনা তারকা লিওনেল মেসিকে দলে টানতে চায় ইন্টার মিলান। এ নিয়ে ইতালিয়ান ক্লাবটির আর্থিক সক্ষমতা নিয়ে অনেকে প্রশ্ন তুললেও তা অসম্ভব দেখছেন বেনোয়া কয়েত। ইন্টারের সাবেক মিডফিল্ডারের মতে, ছয়বারের ব্যালন ডি’অর জয়ীকে চুক্তিবদ্ধ করার ক্ষমতা ক্লাবটির আছে।

সম্প্রতি ইতালির এক রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে ইন্টার মিলানের সাবেক সভাপতি মাস্সেও মোরাত্তি জানান, মেসিকে দলে ভেড়ানো ক্লাবটির জন্য এখন আর ‘অলীক স্বপ্ন’ নয়।

এমন মন্তব্য শুনে সেরি আর ক্লাবটিকে ধুয়ে দিয়েছেন লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস। তার মতে, ইতালিয়ান সেরি আ’র আর্থিক সামর্থ্য নিয়ে। মেসিকে পেলেও এই লিগ আর্থিক মন্দাভাব কাটাতে পারবে না বলে জানান তেবাস।

বার্সেলোনার সঙ্গে মেসির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০২১ সালে। বেশ কিছুদিন ধরে ক্লাবটিতে তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার খবর শোনা যাচ্ছে। এরমধ্যেই মেসিকে দলে টানা ব্যাপারে আগ্রহ দেখাল ইন্টার মিলান।

এই সক্ষমতা ইন্টারের আছে কি-না ইনস্টাগ্রামের মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ইন্টারের সাবেক ফরাশি তারকা কয়েত বলেন, “অবশ্যই, ইন্টার লিওনেল মেসিকে চুক্তিবদ্ধ করতে পারবে। তারা যে এটা পারবে তা নিয়ে কোনো সন্দেহ নে।"

“ (ইন্টারের বর্তমান সভাপতি) স্টিভেন জাংয়ের আর্থিক সক্ষমতা আছে। তার উচ্চাশা আছে। তিনি এমন একজন সভাপতি, যিনি বড় চিন্তা করেন।”