দাদির মৃত্যুর পর কুমিল্লায় ২ শিশু করোনায় আক্রান্ত

কুমিল্লার বুড়িচং উপজেলায় জিয়াপুর গ্রামে সাত ও চার বছর বয়সের দুই শিশু করোনা আক্রান্ত হয়েছে। বৃহস্পতিবার কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর ও কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা. মো.শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেন ।

তারা জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রবিবার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দাদির মৃত্যুর পর দুই শিশুও ভাইরাসটিতে আক্রান্ত হয়।

ডা. শাহাদাত হোসেন জানান, ‘ওই পরিবারের ছয়জনের নমুনা আইইডিসিআরে পাঠালে দুই শিশুর করোনার রিপোর্ট পজেটিভ আসে। তাদের বাড়িতে রেখে এখন চিকিৎসা দেয়া হবে।’

বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইমরুল হাসান জানান, ‘এ ঘটনায় সতর্কতা হিসেবে জিয়াপুর গ্রামটি লকডাউন করা হয়েছে।’ 

খবর: ইউএনবি।