‘আসুন আমরা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করি’

পবিত্র শবে বরাতের রাতে ভক্তদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান ও ফুটবলার জামাল ভূঁইয়া। দুজনই মহিমান্বিত এ রাতে সবাইকে সৃষ্টিকর্তার নিকট ক্ষমা প্রার্থনার আহ্বান জানিয়েছেন।

সাকিব আল হাসান নিজের ভেরিফায়েড ফেইসবুক পেজে লিখেছেন, ‘শবে বরাতের পবিত্র রাতটির ফজিলত হচ্ছে মহান আল্লাহ তা’লার কাছে ক্ষমা প্রার্থনা। পবিত্র এই রাতে তাই আমরা পরম করুণাময়ের কাছে ক্ষমা প্রার্থনা করি, যেন তিনি আমাদেরকে সকল ধরনের ভুল-ভ্রান্তি থেকে বিরত থাকার সুযোগ করে দেন।’

জামাল ভূঁইয়া তার ফেইসবুক পেজে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম সবাইকে। আজকের রাত পবিত্র লাইলাতুল বরাত (শবে বরাত)। আসুন আমরা সকলেই সর্বশক্তিমানের আল্লাহর কাছে ক্ষমা ও দোয়া প্রার্থনা করি, এবং সমস্ত মানবজাতির জন্য প্রার্থনা করি।’

করোনাভাইরাসের কারণে পুরো দেশেই একরকম ‘লকডাউনের’ মতো অবস্থা। আনুষ্ঠানিকভাবে বেশ কয়েকটি জেলা এরই মধ্যে লকডাউন ঘোষণা করা হয়েছে। রাজধানীর বেশ কয়েকটি স্থানও লকডাউন করা হয়েছে।

তিন দিন আগে মসজিদে নামাজের পড়ার ওপর বিধিনিষেধ আরোপ করে সরকার। শবে বরাতের রাতে তাই ঘরে বরেই মুসল্লিরা ইবাদত বন্দেগির মাধ্যমে অতিবাহিত করছেন।