কুমিল্লার তিতাসে আরো একজন করোনায় আক্রান্ত

কুমিল্লায় আরো একজন করোনায় আক্রান্তের খবর পাওয়া গেছে।

উপজেলার মজিদপুর ইউনিয়নের মৌটুপী গ্রামে ৩০ বছর বয়সী ওই ব্যক্তি কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

তিতাস উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রাশেদা আক্তার এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ড. সরফরাজ খান শনিবার দুপুরে তার করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে একই উপজেলায় বিরামকান্দি গ্রামের এক ব্যক্তি করোনায় আক্রান্ত হন।