রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয়ের এক নারী (৪৫) নিহত হয়েছে। গতকাল শনিবার সকাল ৭টার দিকে উপজেলার বলাইখা এলাকার ঢাকা-সিলেট মহাসড়ক থেকে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি মোজাফর হোসেন জানান, ওই নারীর নাম-পরিচয় পাওয়া যায়নি।