নাটোরে ত্রাণ আত্মসাতকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে দলীয় নির্দেশ

নাটোরের সিংড়ায় ত্রাণ আতœসাতকারী  আউয়াল হোসেন স্বপন ও শাহিন শাহের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দলীয় নির্দেশ দিয়েছেন নাটোর জেলা আওয়ামী লীগ।

শনিবার রাতে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলিপ কুমার স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।

কেন্দ্রীয় আওয়ামী লীগের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামালের নির্দেশ মোতাবেক জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস এমপি ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল এমপির যৌথ বিবৃতিতে ঐ দুজন ত্রাণ আতœসাতকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিংড়া উপজেলা আওয়ামী লীগকে এ নির্দেশনা দেওয়া হয়।

এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল এমপি বলেন, সিংড়া উপজেলার সুকাশের ত্রাণ আতœসাতকারীর ঘটনা অত্যন্ত দুঃখজনক ও ন্যাক্কারজনক।

দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশনা প্রদান করেছি। আশা করি সিংড়া উপজেলা আওয়ামী লীগের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে অন্যায় ও দূর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নেবে।

অতি সম্প্রতি উপজেলার সুকাশ ইউনিয়ন আওয়ামী লীগের প্রযুক্তি বিষয়ক সম্পাদক আউয়াল হোসেন স্বপন ও ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন শাহ ত্রাণের চাল আতœসাৎ করায় প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।