কিশোরগঞ্জের ভৈরবে গত ২৪ ঘণ্টায় ৯ জন কোয়ারেইন্টাইনের আওতায় এসেছেন। তাদের সবাইকে পাঠানো হয়েছে শহরের কমলপুর এলাকার ট্রমা সেন্টারের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে।
আজ রবিবার কোয়ারেন্টাইন সমাপ্ত হয়েছে ৬ জনের। এরা ৫ জন ছিলেন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আর ১ জন ছিলেন হোম কোয়ারেন্টাইনে।
বর্তমানে ভৈরবে কোয়ারেন্টাইনে আছেন ৯২ জন। এদেরমধ্যে ৮৭ জন বাসায় আর ৫ জন আছেন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে।
এদিকে নারায়ণগঞ্জ থেকে আসা ৪ ব্যক্তির নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো প্রতিবেদনে তাদের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি।
রবিবার সকালে এইসব তথ্য জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. বুলবুল আহমেদ।