মাগুরার মহম্মদপুরের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে একদল উদ্যমী যুবক। তারা ‘১০ টাকার সদাই’ নামে একটি প্যাকেজ শুরু করেছে। গত বৃহস্পতিবার থেকে শুরু করে ইতিমধ্যে দারুণ সাড়া ফেলেছে তাদের এ কার্যক্রম। অসহায় মানুষের সাহায্যে সমাজের বিত্তবানরা ১০ টাকার প্যাকেজের সহযোগী হিসেবে পাশে এসে দাঁড়াতে পারেন বলে আয়োজকরা জানান।
জানা গেছে, মহম্মদপুর সদরের ১০ বন্ধু মিলে করোনার এই সংকটময় মুহূর্তে অসহায় মানুষের জন্য নিজেদের কিছু করার তাগিদ থেকে তার এই ‘১০ টাকার সদাই’ কার্যক্রম শুরু করে। প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১১টা এবং বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত উপজেলার বিভিণ্ণ স্থান থেকে দেওয়া হচ্ছে এ সদাই। স্বল্প আয়ের অসহায়দের বেছে বের করে কার্ড করে দিচ্ছেন যুবকরা। কার্ড দেওয়ার সময় তাদের বলে দেওয়া হচ্ছে কখন কোথায় পাওয়া যাবে এই ১০ টাকার সদাই। প্রতিদিন তারা ৭০ জনকে এ সদাই দিচ্ছেন।