শেরপুরে শূকরের আক্রমণে নিহত ১ আহত ২

শেরপুরের নালিতাবাড়ীতে বন্য শূকরের আক্রমণে আমেনা বেগম (৪৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। আহত হয়েছেন আমেনার ছেলে রিয়াদ হাসান (১৫) ও পোড়াগাঁও গ্রামের ছোরহাব আলীর স্ত্রী কহিনূর বেগম (৩৮)। নিহত আমেনা পূর্ব সমেশ্চূড়া গ্রামের হবিবর রহমানের স্ত্রী। গতকাল রবিবার সকালে উপজেলার মধুটিলা ইকোপার্কে এই ঘটনা ঘটে। আহত দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে স্থানান্তর করা হয়েছে।

বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল করিম বলেন, করোনাভাইরাসের কারণে ইকোপার্ক বন্ধ থাকায় আমেনা বেগম তার ছেলে রিয়াদ হাসান ও কহিনুর বেগম তিনজনে মিলে লাকড়ি কুড়াতে ইকোপার্কের ভেতরে যান। লাকড়ি কুড়ানোর এক পর্যায়ে ইকোপার্কের ওয়াচ টাওয়ারের নিচে যান তারা। এসময় হঠাৎ একটি বন্য শূকর কহিনুর বেগমকে আμমণ করে।