লক্ষ্মীপুরের রামগতিতে ৫০ বছর বয়সী এক বৃদ্ধ করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছে।
এ নিয়ে জেলায় ২জন করোনা রোগী শনাক্ত হয়। রবিবার রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. আবদুল গফফার।
তিনি জানান, সম্প্রতি ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের বিআইটিআইডিতে পাঠানো হয়েছে। নমুনার ফলাফল পজিটিভ আসে। তিনি নারায়ণগঞ্জ থেকে গত চারদিন আগে তাবলিগ জামাত থেকে তার বাড়িতে আসলে উপজেলা স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে পরিবারসহ তাকে হোম কোয়ারেন্টাইনে রাখে ।
তাকে ঢাকায় নিয়ে যাওয়া হবে এবং এলাকা লকডাউন করে রাখা হয়েছে বলে জানান তিনি।