মুন্সীগঞ্জে সরকারি নির্দেশ অমান্য করায় ৩ দোকানকে জরিমানা

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় সোমবার নির্দেশনা অমান্য করে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে তিনটি হার্ডওয়ার ও জুতার দোকান মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বেলা ১২টার দিকে উপজেলার সুবুচনী বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উছেন অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রে জানান, নির্দেশ অমান্য করে প্রতিষ্ঠান খোলা রাখায় মো. আলীর জুতার দোকানকে ৫০০ টাকা, গিয়াসউদ্দিনের হার্ডওয়ারের দোকানকে ৩ হাজার ও মো. জুয়েলের দোকানকে ১ হাজার টাকা জরিমানা করেন।