আইনমন্ত্রীকে ফোন দিয়ে খাবার পেলেন অভুক্ত ব্যক্তি

ঢাকায় বেকারিতে কাজ করা আখাউড়ার পৌর এলাকার মসজিদ পাড়ার এক শ্রমিক বাড়িতে এসে কোনো কাজ পাচ্ছিলেন না। ঘরে খাবারও নেই তার। উপায় না দেখে ফোন করেন নিজ এলাকার সংসদ সদস্য আইনমন্ত্রী আনিসুল হককে। রাতেই খাবার পৌঁছে যায় ওই শ্রমিকের বাড়িতে।

ওই যুবক ছাড়াও আরো ১২ জনের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয় রোববার রাতে।

বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রীর ঘনিষ্টজন আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. তাকজিল খলিফা কাজল।

এ বিষয়ে আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল বলেন, মন্ত্রী মহোদয়কে অনেকে খাবার জন্য ফোন করছেন। তারপর তাদের বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী আমরা দিয়ে আসছি। যাদের খাদ্যসামগ্রী দেওয়া হচ্ছে তারা নাম প্রকাশে অনীহা জানিয়েছেন।