দিনাজপুরে সেতুর নিচে প্রতিদিন মেলা বসে

প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে সরকারি বিধিনিষেধ অমান্য করেই দিনাজপুর কাঞ্চন সেতুর নিচে প্রতিদিন শতশত মানুষের আড্ডা বসছে। কেউ কেউ খেলা করছে এ সেতুর নিচে। এতে করোনাভাইসের সংক্রমণ ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিন বিকেল হলেই কাঞ্চন সেতুর নিচে আশপাশের কয়েক শতাধিক মানুষ এখানে জড়ো হয়ে আড্ডাখানা বসায়। তবে পুলিশ বলছে, তাদের দফায় দফায় সেখানে থেকে সরিয়ে বাড়িতে ফেরত পাঠানো হলেও কোনো উপকারে আসে না। একদিকে সরিয়ে দিলে তারা অন্যদিকে এসে পুলিশের সঙ্গেই তামাশা করে! গত রবিবার বিকেলে কাঞ্চন সেতুর নিচে গিয়ে দেখা যায় কয়েকশ মানুষের ভিড়। যেন মেলা বসেছে। নদীর চরে জটলা হয়ে কেউ জুয়াও খেলছে! আবার কয়েকজন কাছাকাছি বসে আড্ডাও দিচ্ছে। এমন অবস্থা বিরাজ করলে অবস্থা খুব ভয়ংকর হতে পারে বলে সন্দেহ করছে ওই এলাকার সচেতন মানুষ। কোতোয়ালি থানার ওসি (তদন্ত) বজলুর রশিদ বলেন ,সেখানে আরও নজরদারি বাড়াব ।