আজ ভৈরবের গণহত্যা দিবস

আজ ১৪ এপ্রিল। কিশোরগঞ্জের ভৈরবের গণহত্যা দিবস। মহান মুক্তিযুদ্ধের এ দিনে ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের পূর্ব প্রান্ত পানাউল্ল  সহরচর এবং নরসিংদীর বেলাবো উপজেলার সররাবাদ ইউনিয়নের আলগড়া এলাকায় এক মর্মান্তিক গণহত্যা সংঘটিত হয়। খেয়া পারাপারের সময় হানাদার বাহিনীর নির্বিচার ব্রাশফায়ারে নিরস্ত্র অসহায় পাঁচ শতাধিক নারী-পুরুষ, শিশু মৃত্যুবরণ করেন। হানাদার বাহিনীর ভয়ে নিহতদের আত্মীয়স্বজনরা মৃত লাশগুলোও সেদিন দাফন করতে পারেননি। স্বাধীনতার ৪৯ বছর কেটে গেলেও সেসব শহীদের নামের তালিকা তৈরি করা হয়নি। পরিবারগুলো পায়নি শহীদ পরিবারের মর্যাদা।