কম মসলায় চিকেনের নতুন পদ

লকডাউনে সময় যেন ধীরে চলে। এই সময়কে কাজে লাগিয়ে শিখতে পারেন নিত্যনতুন রেসিপি।

কম মসলায় দিয়ে ঝটপট রান্না করার যায় চিকেনেরি নতুন রেসিপি লাসুনি মুর্গ। দেখে নিন রান্নার পদ্ধতি-

উপকরণ: চিকেন ৫০০গ্রাম (ছোট ছোট পিস), দই ১ বাটি, রসুন বাটা ২ টেবিল চামচ, কাঁচা মরিচ বাটা ২ চা চামচ, মেথি ১/২ চা চামচ, সাদা তেল ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, টমেটো ২টা লম্বা করে কাটা, কাঁচা মরিচ ৪ টেবিল চামচ এবং চিনি ১/২ চা চামচ।                          

প্রণালি: চিকেন ধুয়ে দই রসুন ও কাঁচা মরিচ বাটা মাখিয়ে ২ ঘণ্টা রাখুন। ননস্টিক পাত্রে তেল গরম করে মেথি ও চিনি ফোঁড়ন দিন।

এবার মসলা মাখা চিকেন প্যানে দিয়ে ঢাকনা দিয়ে রান্না করুন। চিকেন অর্ধেক সেদ্ধ হয়ে এলে টমেটো ও কাঁচা মরিচ দিয়ে আরও কিছুক্ষণ রান্না করুন।

মুরগি সেদ্ধ হলে ও একদম শুকনো হলে নামিয়ে নিন। গরম রুটি দিয়ে লাসুনি মুর্গ খেতে দারুণ লাগে