নেত্রকোনার বারহাট্টা উপজেলায় ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছেন। মঙ্গলবার রাতে নেত্রকোনার সিভিল সার্জন ডা. মো. তাজুল ইসলাম খান অফিসিয়াল ফেইসবুক পেইজে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, বারহাট্টা উপজেলার বাউসী ইউনিয়নে দেওপুর গ্রামের ৫ জন এবং একই ইউনিয়নের চানপুর গ্রামের একজন কোভিভ-১৯ শনাক্ত হয়েছে। যা ৩৬টি পরীক্ষিত নমুনা থেকে ৬ জনের রেজাল্ট পজেটিভ আসে। আক্রান্তদের মধ্যে চারজন নারী ও দুইজন পুরুষসহ মোট ৬ জন। শনাক্তকৃতদের বয়স নারীদের যথাক্রমে ২৫, ৩৬, ১৮, ৩০ ও পুরুষ ৩০, ৪৮।
এই নিয়ে মঙ্গলবার পর্যন্ত নেত্রকোনা জেলায় মোট কোভিভ-১৯ শনাক্ত হয়েছে ১১ জন। জেলার আক্রান্ত উপজেলা হচ্ছে খালিয়াজুরী, মোহনগঞ্জ ও সদর উপজেলা। নতুন করে বারহাট্টা উপজেলা সংযুক্ত হলো।