যে কারণে ক্যাটরিনা-মালাইকার মুখ দেখাদেখি বন্ধ

মালাইকা আরোরা এখন আর আরবাজ খানের স্ত্রী নন। ক্যাটরিনাও নন সালমান খানের প্রেমিকা। তা সত্ত্বেও বলিউডের জনপ্রিয় আইটেম গার্ল ও নায়িকার মুখ দেখাদেখি এখনো বন্ধ!

জি নিউজের প্রতিবেদনে বলা হয়, মালাইকার সাজগোজ নিয়ে নাকি এক সময় কটাক্ষ করেন ক্যাটরিনা। সেই সূত্রে তাদের বিরোধ।

সালমানের বোন আলভিরার একটি পার্টিতে মালাইকার সাজগোজকে নকল বলেন ক্যাট। তবে কার কাছ থেকে নকল করেন, সে বিষয়ে চুপই থাকেন।

ওই মন্তব্যকে একদম ভালোভাবে নেননি আরবাজের তৎকালীন স্ত্রী। এমনকি আলভিরা কেন তার পার্টিতে ক্যাটরিনাকে আমন্ত্রণ জানান, তা নিয়েও ননদের সঙ্গে মতবিরোধ হয় মালাইকার। ওই ঘটনার পর থেকেই ক্যাটরিনা কাছ থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করেন মালাইকা অরোরা।

অবশ্য এর এক বছরের মধ্যেই মালাইকার সঙ্গে আরবাজের বিচ্ছেদ হয়ে যায়। ক্যাটরিনার সঙ্গে সালমানের প্রেমে ফাটল ধরে আরও আগেই। তবে ক্যাটকে ঠিকই খান পরিবারের আশপাশে দেখা যায়।