ঢাকার কেরানীগঞ্জে মারা যাওয়ার পর মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় দাফন করা নারী করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। ৭০ বছর বয়সী ওই নারীর গ্রামের বাড়ি টঙ্গীবাড়ি উপজেলার আড়িয়ল ইউনিয়নের সিংহের নন্দন।
মৃত্যুর পর সোমবার ওই নারীর নমুনা সংগ্রহ করা হয়েছিল। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তাসলিমা ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সিংহের নন্দন গ্রামের নারী পরিবার নিয়ে ঢাকার কেরানীগঞ্জে বাস করতেন। গেল সোমবার তিনি কেরানীগঞ্জের বাসায় মারা যান।
ওই দিনই নারীকে মুন্সীগঞ্জের সিংহের নন্দন গ্রামের আড়িয়ল মাদরাসা প্রাঙ্গণে জানাজা শেষে স্থানীয় কবর স্থানে দাফন করা হয়। দাফনের আগে স্থানীয়দের দাবির প্রেক্ষিতে তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। পরে বুধবার সকালে ঢাকা থেকে জানানো হয় মৃত ওই নারী করোনা আক্রান্ত ছিলেন।