চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে মুনিব নামে এক কিশোর নিহত হয়েছে। এ সময় ওই কিশোরের বাবা-মা আহত হন।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে শিবগঞ্জ উপজেলা দুর্লভপুর ইউনিয়নের কালুপুর গ্রামের একটি আমবাগানে এ ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি শামসুল আলম শাহ জানান, আমবাগানে ঝড় বৃষ্টির সময় পাতা কুড়াচ্ছিল মুনিব ও তার পিতা মাতা। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যায় মুনিব। আহত হয় মুনিবের পিতা জামরুল ইসলাম ও মা মুক্তারা বেগম। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, নিহতের দাফন ও আহতদের চিকিৎসায় আর্থিক অনুদান দেয়া হবে।