করোনা পরিস্থিতিতে নীলফামারী জেনারেল হাসপাতালে নিরাপদ স্বাস্থ্য সেবা নিশ্চিতে বুথ হস্তান্তর করেছে করোনা ব্রিগেড নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের সৌজন্যে এবং করোনা ব্রিগেড নীলফামারীর উদ্যোগে ওই বুথটি মঙ্গলবার দুপুরে হস্তান্তর করা হয়। হাসপাতালের সামনে বুথটি গ্রহণ করেন সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন।
এ সময় উপস্থিত ছিলেন, হাসপাতালের অতিরিক্ত পরিচালক মো. মেজবাহুল হাসান চৌধুরী, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেবুল হাসান, চিকিৎসক আব্দুল রহিম,সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, করোনা ব্রিগেডের প্রধান সমন্বয়ক নবনীতা চক্রবর্তী, সদস্য ফিরোজ সোহাগ, রেদওয়ান রাহাত প্রামানিক, সুজাউদ্দিন খান, জাহানুল হাবিব, সাব্বির হোসেন প্রমুখ।