কদিন আগে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক মাইকেল ক্লার্কের একটি মন্তব্য বেশ আলোড়ন ফেলে ক্রিকেট দুনিয়ায়। ২০১৫ বিশ্বকাপ জয়ী অধিনায়ক বলেছিলেন, অস্ট্রেলিয়ানরা সহ অন্যান্য দেশের ক্রিকেটাররা ভারতীয় ক্রিকেটারদের স্লেজিং করতে ভয় পায়। কারণ হিসেবে বলেছিলেন আইপিএলের কথা। অজি তারকার এই মন্তব্যের পাল্টা দিলেন এবার ভারতের সাবেক ব্যাটসম্যান ভিভি এস লক্ষ্মন।
আইপিএল দল সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে যুক্ত লক্ষ্মন। স্টার স্পোর্টসের একটি অনুষ্ঠানে এসে এই তারকা বলেন, ‘ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখলেই আইপিএল কন্ট্রাক্ট পাওয়া সম্ভব নয়। মেন্টর হিসেবে অ্যাকশন (নিলাম) টেবিলে আমরা সেরকম আন্তর্জাতিক ক্রিকেটারদেরই নিই যারা দেশের জার্সিতে দুরন্ত পারফর্ম করে। যারা ফ্র্যাঞ্চাইজিতে অবদান রাখতে পারবে। কেবলমাত্র বন্ধুত্ব পাতিয়েই আইপিএলের কন্ট্রাক্ট পাওয়া যায় না।’
আরো পড়ুন: