করোনাভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে গেছে। এ রোগে এ পর্যন্ত মারা গেছেন ১ লাখ ২৮ হাজারের বেশি মানুষ। সুস্থ হয়ে উঠেছেন ৫ লাখ ৯৯৬ জন।
জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় বুধবার রাত সাড়ে ৯টা পর্যন্ত বিশ্বের ১৮৫ দেশে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে এসব তথ্য পাওয়া যায়।
তারা জানায়, সর্বোচ্চ আক্রান্ত দেশ যুক্তরাষ্ট্রে বুধবার পর্যন্ত মোট আক্রান্ত হয় ৬ লাখ ৯৬ হাজার ৮৫, মারা গেছেন ২৬ হাজার ৫৯ জন।
ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান শহরে প্রথম নভেল করোনা ভাইরাসের সংক্রমণ ঘটে। এরপর প্রায় প্রায় আড়াই মাসে গত ৩ এপ্রিল বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়ায় যায়। এর মাত্র ১৪ দিনেই আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে গেল।