হরিণাকুণ্ডুতে মাটিচাপা পড়ে শ্রমিকের মৃত্যু

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে খননের কাজ করতে গিয়ে মাটিচাপা পড়ে শাকিল আহম্মেদ (২৩) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার গোবরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শাকিল ঝিনাইদহ সদর উপজেলার মাগুরাপাড়া গ্রামের তোতা মিয়ার ছেলে। হরিণাকুণ্ডু থানার ওসি আসাদুজ্জামান জানান, সকালে খননের কাজ করার সময় ওপর থেকে মাটি তার গায়ে পড়ে।