মুন্সীগঞ্জে একদিনে ১৩ জনের করোনা শনাক্ত

রাজধানীর কাছের জেলা মুন্সীগঞ্জে গেল ২৪ ঘণ্টায় আরও ১৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৩৭ জনের করোনা শনাক্ত হল।

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত নতুন করে ওই ১৩ জনের করোনা শনাক্ত হয়।

শুক্রবার বেলা ১২টার দিকে সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মুন্সীগঞ্জে এ পর্যন্ত ২১১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে মুন্সীগঞ্জ সদরে ৩ জন, টঙ্গীবাড়িতে ১ জন, শ্রীনগরে ৩ জন, লৌহজংয়ে ২ জন, সিরাজদীখান উপজেলায় ৩ জন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা নেওয়া এক রোগীর নতুন করে করোনা শনাক্ত হয়েছে।