শৈলকুপায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

ঝিনাইদহের শৈলকুপা মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ওহিদুল ইসলাম সুমন (২৮) নামের এক যুবক নিহত হয়েছে।

শুক্রবার দুপুরে শৈলকুপা-হাটফাজিলপুর সড়কের এমপি মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

শৈলকুপা থানার ওসি বজলুর রহমান জানান, শুক্রবার দুপুরে শৈলকুপা থেকে মোটরসাইকেলযোগে বাড়ী ফিরছিলেন নাগিরহাট গ্রামের শুকুর বিশ্বাসের ছেলে ওহিদুল।

এ সময় ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।