নেহা কাক্কারকে নিয়ে মুখ খুললেন আদিত্য

রিয়্যালিটি শোয়ের মঞ্চ থেকে মিউজিক ভিডিও, আদিত্য নারায়ণের সঙ্গে নেহা কাক্কারের রসায়ন সর্বজন চর্চিত। রিয়্যালিটি শো শেষের পর আদিত্য নারায়ণ কিংবা নেহা কাক্কার আবার একে অপরের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। দুজন পৃথক পৃথক কাজে ব্যস্ত হয়ে পড়লেও, নেহাকে নিয়ে আদিত্যর মন্তব্য ভাইরাল হয়ে যায়।

সম্প্রতি এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে আদিত্য নারায়ণ জানান, নেহা এবং তিনি একের অপরের ভালো বন্ধু। একের পর এক শো আসবে যাবে কিন্তু তাদের বন্ধুত্ব শেষ হবে না। শুধু তাই নয়, বড় পর্দায় যেমন শাহরুখ-কাজলের জুটি দর্শকদের মনের খুব কাছাকাছি, তেমনি গানের জগতে তাদের জুটিকে শাহরুখ-কাজলের সঙ্গে তুলনা করেন আদিত্য।

শুধু তাই নয়, নেহা একজন ভালো গায়িকার পাশাপাশি একজন ভালো মনের মানুষও। ক্যামেরার বাইরে কত মানুষকে কত সাহায্য করেন বলিউড গায়িকা, তা খুব কম মানুষ জানেন বলেও জানান আদিত্য। সবকিছু মিলিয়ে, ভবিষ্যতে নেহার সঙ্গে অনস্ক্রিনের পাশাপাশি অফস্ক্রিনের সম্পর্কও অটুট থাকবে বলে জানান আদিত্য নারায়ণ।