ভাইরাল বান্ধবী-সন্তানদের সঙ্গে রোনালদোর ‘মর্নিং সেলফি’

কঠিন করোনাকালও তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে উপভোগ্য হয়ে উঠেছে সেটা স্পষ্ট শনিবার সকালে তোলা তার একটি সেলফিতেই। বান্ধবী-সন্তানদের সঙ্গে পর্তুগিজ তারকার সেই ‘মর্নিং সেলফি’ সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ভাইরাল!

সেলফিতে দেখা যাচ্ছে, বাবা রোনালদোর বুকের ওপর শুয়ে আছে ইভা, মাতেও, অ্যালানা মার্টিনা। পাশে শুয়ে বান্ধবী জর্জিনা রদ্রিগেজ। তিন সন্তান ও জর্জিনার সঙ্গে তোলা সেলফি পোস্ট করে ক্যাপশনে রোনালদো লিখেছেন- “দিন শুরু করার সেরা উপায়।”

এর আগে গত সোমবার সন্তানদের সঙ্গে রোনালদোর একটি মজার ভিডিও ভাইরাল হয়েছিল ইন্টারনেটে। যেখানে ফিটনেস ট্রেনিংয়ের সঙ্গেই অভিভাবকের দায়িত্ব পালন করতে দেখা গিয়েছিল পর্তুগিজ ফুটবলের পোস্টার বয়কে। এর আগে সন্তানদের ভালোভাবে হাত ধোয়ার ক্লাসও নিয়েছিলেন জুভেন্তাস স্ট্রাইকার রোনালদো। সেটিও ভাইরাল হয়েছিল।