অনন্ত জলিলের সঙ্গে কাজের সুযোগ

ছয় বছর পর আবারও পর্দায় ফিরতে যাচ্ছেন ‘অসম্ভবকে সম্ভবের’ নায়ক অনন্ত জলিল। ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মাণ করেছেন ‘দিন- দ্য ডে’।

অনন্ত জানালেন, এই ছবির পোস্টার ডিজাইন করে তার টিমের সঙ্গে যুক্ত হতে পারবেন যোগ্য ব্যক্তিরা।

এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় সয়লাব হয়েছে ‘দিন- দ্য ডে’র কিছু পোস্টার। তবে এই নায়কের ফেইসবুক পেজ থকে জানানো হয়, এগুলো আনুষ্ঠানিক কোনো পোস্টার নয়। ভক্তরা নিজেরা বানিয়ে ছড়াচ্ছেন।

ডিজাইনার খোঁজা প্রসঙ্গে অনন্ত লেখেন, “এই সিনেমার ভালোমানের অ্যানিমেটেড ফন্ট, ‘দিন- দ্য ডে’ নামের লোগো এবং পোস্টার নিয়ে আমি খুবই চিন্তিত/উদ্বিগ্ন এবং আপনাদের মাঝেও দারুণ উদ্দীপনা ও আগ্রহ লক্ষ্য করছি।

আমার জানা মতে, বাংলাদেশে ইয়াং জেনারেশনের মধ্যে এখন অনেক ভালো ও মেধাবী সিনেমা পোস্টার ডিজাইনার আছে।

তাই আমি আমার পেজে ঘোষণা করিতেছি, যার অ্যানিমেটেড ফন্ট ও ‘দিন- দ্য ডে’ নামের লোগো ডিজাইন আমার এই সিনেমার মান ও ছবির ট্রেলারের সাথে সামাঞ্জস্য রেখে সবচাইতে বেশি পপুলার ও গ্রহণযোগ্য হবে, তিনি ‘দিন- দ্য ডে’ ছবির সমস্ত পোস্টারিংয়ের কাজ পাবেন এবং পারমানেন্টভাবে আমার সাথে কাজ করার সুযোগ পাবেন।”

এই সুযোগ নিতে চাইলে নিচের লিংকে যেতে হবে—

https://forms.gle/hSiFbJ2tdaorY1Uo9