করোনাভাইরাসের কারণে বেকার হয়ে পড়া অসহায় ও দিনমজুর শ্রমিক পরিবারের পাশে দাঁড়িয়েছে ঢাকার দোহার উপজেলা প্রশাসন।
রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত দোহার পৌরসভ, রায়পাড়া, সুতারপাড়া এলাকার প্রায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা।
খাদ্যসাসগ্রীর মধ্যে ছিল ৬ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ২ কেজি আলু, ১ কেজি লবন, ১টি সাবান।
বাড়ি বাড়ি গিয়ে এসব ত্রাণ বিতরণকালে ইউএনও বলেন, সরকারের পক্ষ থেকে আমরা ত্রাণ সামগ্রী দিচ্ছি, প্রয়োজনে আরও দিবো, তবে আপনারা দয়া করে ঘর থেকে বের হবেন না। আপনাদের প্রয়োজনে আমাদের ডাকুন, আমরা আপনাদের পাশে এসে দাঁড়াবো।
এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মানুম ইয়াকুব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আল সাইদ, পাবলিক হেলথ কর্মকর্তা মেহদি হাসান প্রমুখ।