জর্জিয়া আন্ড্রিয়ানি, ইতালিয়ান এই মডেল বহুদিন হলো ভারতেই রয়েছেন। বর্তমানে আরবাজ খানের সঙ্গে জমিয়ে প্রেম করছেন জর্জিয়া। তবে তিনি এদেশে থাকলেও জর্জিয়ার পরিবার রয়েছে ইতালিতেই। বর্তমানে করোনার প্রকোপে ইতালি যে ভয়ংকর পরিস্থিতি শিকার তাতে নিজের পরিবারের জন্য উদ্বিগ্ন জর্জিয়া।
তবে বর্তমান পরিস্থিতিতে ভারতেই আটকে থাকতে হচ্ছে জর্জিয়াকে। একদেশ থেকে অন্য দেশে যাতায়াত বন্ধ করেছে সরকার। সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে জর্জিয়া জানিয়েছেন, ‘আমার পরিবার ইতালিতে সুরক্ষিত রয়েছে। তবে এক বছরেরও বেশি সময় আমি আমার পরিবারের সদস্যদের দেখিনি, আর এখন তো ইতালি কেন কোনো জায়গাতেই যাওয়া যাবে না। এই লকডাউন উঠলেই আমি ইতালিতে ফিরে যাব। কমপক্ষে এক সপ্তাহ ওদের সঙ্গে সময় কাটাতে চাই।’
‘শ্রীদেবী বাংলো’ ছবিতে আরবাজ খান, প্রিয়া প্রকাশের সঙ্গে দেখা যাবে জর্জিয়া আন্ড্রিয়ানিকেও। তবে আরবাজ খানের সঙ্গে বিয়ের কথা প্রসঙ্গে তিনি বলেন, ‘এই সব গুজবে আমি আর পাত্তা দিই না।’