ঘরবন্দী সময়ে মেয়ে আইভির আবদার মেটাতে বলিউডের সুপারহিট ‘শীলা কি জওয়ানি’ গানে নেচে ভাইরাল হয়েছেন ডেভিড ওয়ার্নার।
টিকটকের ভিডিওতে কোমর দোলানো ওয়ার্নার ইনস্টাগ্রামে লিখেছেন, ‘মেয়ের আবদারে আমাকে নাচতে হল। আমাকে আপনারা সাহায্য করুন।’
এর আগেও মেয়ের সঙ্গে ওয়ার্নারের মজাদার মুহূর্ত নেটে ভাইরাল হয়েছে। এই টিকটকেই মেয়ের সঙ্গে গান গেয়েছিলেন তিনি।
'শীলা কি জওয়ানি' গানের দুটি ভিডিওতে এদিন নাচতে দেখা গেছে ওয়ার্নারকে। এর মধ্যে একটি পৌনে আট লাখের উপর লাইক পেয়েছে। অন্যটি প্রায় ছয় লাখ।
আর সেই সঙ্গে ওয়ার্নারের টিকটক পেজে ফলোয়ারের সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কয়েক ঘণ্টার মধ্যেই প্রায় ২৫ হাজার হয়ে গেছে।
ওয়ার্নার একই দিনে নিজের ক্রিকেটজীবনের কিছু সুখকর মুহূর্তের কথাও তুলে ধরেন। বলেন, সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক হিসেবে ২০১৬ আইপিএল জয়, তার জীবনের অন্যতম শ্রেষ্ঠ মুহূর্ত।
‘সেই টুর্নামেন্টটা আগাগোড়া ভাল গিয়েছিল আমার। প্রচুর ক্লোজ ম্যাচ জিতেছিলাম। বিশ্বাসটাও দারুণ জায়গায় ছিল।’