স্বাস্থ্যমন্ত্রীকে কটুক্তির প্রতিবাদ সাটুরিয়ার ইউপি চেয়ারম্যানদের

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ এনে তার প্রতিবাদ জানিয়েছে মানিকগঞ্জের সাটুরিয়ার ইউপি চেয়ারম্যানগণ।

সোমবার দুপুরে সাটুরিয়া উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় সাংবাদিকদের নিকট একটি লিখিত প্রতিবাদ জানান উপজেলার ৯টি ইউনিয়নের চেয়ারম্যানগণ।

এ সময় উপস্থিত ছিলেন, ফকুরহাটি ইউপি চেয়ারম্যান মো. আফাজ উদ্দিন মাস্টার, বালিয়াটী ইউপি চেয়ারম্যান মো. রুহুল আমিন, হরগজ ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন খান জ্যোতি, দরগ্রাম ইউপি চেয়ারম্যান মো. আলাউদ্দিন মাস্টার, ধানকোড়া ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রওফ, সাটুরিয়া ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পিন্টু, দিঘুলিয়া ইউপি চেয়ারম্যান মো. মতিয়ার রহমান, বরাইদ ইউপি চেয়ারম্যান মো. হারুন অর রশিদ ও তিল্লি ইউপি চেয়ারম্যান মো. মুরছালিন বাবু।

এ সময় লিখিত বক্তব্যে তারা জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব জাহিদ মালেক স্বপন এমপি মহোদয়ের বিরুদ্ধে কতিপয় পত্রিকায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ ও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তি করে জনগণকে বিভ্রান্ত করছে। আমরা সাটুরিয়া উপজেলার ৯ জন ইউপি চেয়ারম্যান এই ধরণের মিথ্যা সংবাদ ও ফেসবুকে কটুক্তি করার প্রতিবাদ জানাই এবং জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করছি।