চাঁদপুরে করোনা উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

চাঁদপুরের হাইমচর উপজেলায় করোনা উপসর্গ নিয়ে ৭ বছর বয়সী এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। 

সোমবার সকালে উপজেলার ২নং উত্তর আলগী ইউনিয়নের ছোটলক্ষ্মীপুর গ্রামের সর্দার বাড়ীতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা শিশুটির নমুনা সংগ্রহ করেছে।

শিশুর স্বজনেরা জানায়, শিশুটি কয়েক দিন যাবত সর্দি, জ¦রে আক্রান্ত হয়। সোমবার সকালে সে মৃত্যুবরণ করে। 

হাইমচর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মেজবাউল আলম বলেন, এই ঘটনার পর থেকে শিশুটির পরিবারের সদস্যদের হোম কোয়ারিন্টিনে থাকার নির্দেশনা দিয়েছে। 

করোনা সন্দেহভাজন রোগি হিসেবে বিশেষ ব্যবস্থাপনায় তাকে দাফন করা হবে জানান তিনি।