কোয়ারেন্টিনে থাকা অ্যাম্বুলেন্স চালকের করোনা শনাক্ত

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ারেন্টিনে থাকা এক অ্যাম্বুলেন্স চালকের করোনা শনাক্ত হয়েছে। কয়েকদিন ধরেই স্বেচ্ছায় কোয়ারেন্টিনে ছিলেন ওই অ্যাম্বুলেন্স চালক। 

এ অবস্থায় নমুনা সংগ্রহ করার পর মঙ্গলবার দুপুরে অ্যাম্বুলেন্স চালকের করোনা শনাক্ত হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বদিউজ্জামান দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালকের বয়স ৪৫ বছর। বেশ কয়েক দিন ধরেই শারিরিক অসুস্থতা অনুভব করছিলেন। এতে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোয়ার্টারে স্বেচ্ছায় কোয়ারেন্টিনে থাকেন। এ সময় তার নমুনা সংগ্রহ করে ঢাকার আইউডিসিআরে পাঠানো হয়। পরে মঙ্গলবার দুপুর ২ টার দিকে ঢাকা থেকে তার করোনা শনাক্তের সত্যতা নিশ্চিত করা হয়।