এন-৯৫ মাস্ক জালিয়াতি: জড়িতদের জবাবদিহিতায় আনার আহ্বান

কেন্দ্রীয় ওষুধ সংরক্ষণাগারে এন-৯৫ মাস্ক সরবরাহ ও গ্রহণে জালিয়াতির বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে তথ্য প্রমাণ সাপেক্ষে জড়িতদের জাবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

মঙ্গলবার রাতে টিআইবির ফেসবুকে পেজে দেওয়া এক ভিডিও বার্তায় ইফতেখারুজ্জামান এ আহ্বান জানান।

জড়িতদের জবাবদিহিতার আওতায় না আনলে ভবিষ্যতে ক্রয় সরবরাহে দুর্নীতির সম্ভবনা তৈরি করবে-এমন আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘দুর্যোগ মোকাবেলা ও এটি কাটিয়ে উঠতে রাষ্ট্রের কাছে আরো ক্রয় সরবরাহের সুযোগ ঘটবে। সেখানে এই ধরণের ঘটনায় বিচারহীনতার সুযোগ তৈরি হয়, তাহলে এটি হবে দুর্নীতির হিমশৈলের চূড়া। এমন আরো ঘটনা ঘটবে, হয়তোবা ঘটছে। ব্যক্তির পরিচয় বা অবস্থানের উর্ধে্ব থেকে জবাবদিহিতার আওতায় আনা অপরিহার্য।

ইফতেখারুজ্জামান বলেন, ‘এন-৯৫ মাস্ক সরবরাহকে কেন্দ্র করে আলোচিত ঘটনাটিকে প্যাকেজিংয়ে ভুল বলে এ্রখন যেভাবে ব্যাখ্যা করা হচ্ছে। বলা হচ্ছে সরবরাহ করার ক্ষেত্রে পর্যবেক্ষণ করে পরিবিক্ষণ করা হয়নি। এটা মানবসৃষ্ট ভুল হিসেবে বলা হচ্ছে। কিন্তু এত বড় একটি দুর্যোগের মধ্যে এত গুরুত্বপূর্ণ একটি সরবরাহে এই যে তারতম্য শুধুমাত্র হিউম্যান এরর হিসেবে দেখার সুযোগ নেই। এই দুর্যোগের সময় তড়িৎ গতিতে অতিপ্রয়োজনীয় দ্রবাদি সরবরাহ করার ক্ষেত্রে সরকারকে প্রক্রিয়া ফার্স্টট্রেকে করতে হয়। তারমানে এই এখানে অনিয়ম ঘটবে বা সুযোগ করে দেওয়া হবে। যার ফলে একদিক থেকে ক্রয় নীতি লঙ্ঘন হয়েছে কী না সেটি যেমন দেখতে হবে অন্যদিকে রাষ্ট্রের অর্থের অপচয় হয়েছে কী না দেখতে হবে। তারচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে একই সাথে ব্যাপকভাবে স্বাস্থকর্মীদের ঝুঁকি সৃষ্টি করা হয়েছে। পরোক্ষভাবে দেশের অগনিত মানুষের স্বাস্থ্য ও জীবনের ঝুঁকি সৃষ্টি করা হয়েছে। এটি পর্যাপ্ত তদন্তের বিষয়। যেহেতু সরবরাহ গ্রহণকারী প্রতিষ্ঠান শুরু থেকে বিষয়টি চাপা দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন, সেই প্রেক্ষিতে সরবরাহকারী ও গ্রহণকারীর যোগসাজোসে এটি ঘটেছে কী না এটি দেখার বিষয়। এবং যদি সেটি হয়ে থাকে বা এক পক্ষের জালিয়াতির কারণে এটি হয়ে থাকে তাহলে যে দোষী তাকে পর্যপ্ত প্রমাণ সাপেক্ষে জবাবদিহিতার আওতায় আনতে হবে।’

‘আমি বিষয়টাকে বেশি গুরুত্ব দিচ্ছি এই কারণে, এই ধরণের জাতীয় দুর্যোগময় মুহুর্তে মানুষের মানবিক গুণাবলি বিকাশের পাশাপাশি মানুষের পাশবিক গুণাবলি বিকাশ হয়। এখন পর্যন্ত আমরা স্থানীয় পর্যায়ে ত্রাণ বিতরণের ঘটনার মধ্যে কমবেশি দুর্নীতির ঘটনা দেখতে পাচ্ছি।’– যোগ করেন ইফতেখারুজ্জামান।