মুন্সীগঞ্জে আরও ৬ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাসের হটস্পট নারায়ণগঞ্জের পার্শ্ববর্তী জেলা মুন্সীগঞ্জে বুধবার আরও ৬ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ জনে।

মঙ্গলবার পর্যন্ত জেলায় ৫১ জনের করোনা শনাক্ত হয়। বুধবার বেলা ১২টার দিকে সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ৩২ জনের নমুনার পরীক্ষা শেষে বুধবার নতুন করে ৬ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে জেলা সদরে ৪ জন ও শ্রীনগর উপজেলায় ২ জনের করোনা শনাক্ত হয়। এ পর্যন্ত জেলায় ঢাকার আইইডিসিআরে সর্বমোট ৪৫৪ জনের নমুনা পাঠানো হয়েছে। এদের মধ্যে ৩৪০ জনের নমুনা থেকে সর্বমোট ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন।