মুন্সীগঞ্জ সদরের সিপাহীপাড়া এলাকার পল্লী বিদ্যুৎ কার্যালয়ের জিএমসহ (জেনারেল ম্যানেজার) ৩ কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন।
বুধবার বেলা সাড়ে ১২টার দিকে সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার মুন্সীগঞ্জ জেলায় নতুন করে ৬ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে জেলা সদরে ৪ জন ও শ্রীনগর উপজেলায় ২ জন। জেলা সদরের নতুন আক্রান্ত ৪ জনের মধ্যে ৩ জনই হচ্ছেন জেলা পল্লী বিদ্যুতের প্রধান কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী।
এদিকে, পল্লী বিদ্যুতের জিএম নিজেও তার করোনা আক্রান্তের কথা স্বীকার করেছেন। তিনি নিজ বাসায় অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন জানিয়ে তাকেসহ পল্লী বিদ্যুৎ কার্যালয়ের ৩ কর্মকর্তা-কর্মচারীর করোনা শনাক্তের সত্যতা নিশ্চিত করেন।