স্বাস্থ্যমন্ত্রীকে নিয়ে ‘কটূক্তির’ প্রতিবাদে সাটুরিয়ায় আ.লীগের সংবাদ সম্মেলন

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যারিস্টার সুমন কটূক্তি ও বিভিন্ন পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ তুলে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা পরিষদ।

বুধবার সকাল ১১টার দিকে সাটুরিয়া ইউনিয়ন পরিষদের সামনে স্থানীয় সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করেন।

এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন মাস্টার।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুর রহমান, সাটুরিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আবুল বাশার মাস্টার, হরগজ ইউপি আনোয়ার হোসেন খান জ্যোতি, বালিয়াটী ইউপি চেয়ারম্যান মো. রুহুল আমিন, সাটুরিয়া ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পিন্টু, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ওয়াদুদ বাবুসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক স্বপন ও তার পরিবারের সদস্য নিয়ে কতিপয় পত্রিকায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করছেন। তাছাড়া ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যারিস্টার সুমনসহ অন্যান্য ব্যক্তি কটূক্তি করে জনগণকে বিভ্রান্ত করছে। এই ধরনের মিথ্যা সংবাদ ও ফেসবুকে কটূক্তি করার তীব্র প্রতিবাদ জানাই।