রংপুর নগরীতে এক নারীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রংপুর মেডিকেল কলেজের (রমেক) পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় বুধবার তার করোনা শনাক্ত হয়।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. নুরুন্নবী লাইজু বিষয়টি নিশ্চিত করেছেন।
এ নিয়ে নগরীতে দুজনের করোনা শনাক্ত হল। আক্রান্ত নারী একজন স্বাস্থ্যকর্মী। তিনি রংপুর সদর হাসপাতাল সংলগ্ন মা ও শিশু কেন্দ্রে কর্মরত। তার দেহে করোনা শনাক্ত হওয়ায় হাসপাতাল ও নগরীর শালবন মিস্ত্রীপাড়া এলকার ১০টি বাড়ি লকডাউন করা হয়েছে।
এ বিষয়ে রংপুরের সিভিল সার্জন হিরম্ব কুমার রায় জানান, রংপুর শালবনে আক্রান্ত নারীর বাড়ি লকডাউনের করা হয়েছে। তিনি গত কয়েকদিনে কোথায় গিয়েছিলেন, কার কার সাথে মিশেছেন তা শনাক্তের চেষ্টা করা হচ্ছে।