যদি চাঁদে যাওয়া সুযোগ পেতেন তবে স্ত্রী শিশিরকে ছাড়া আর কাকে নিতেন সাকিব আল হাসান? বিশ্বসেরা অলরাউন্ডার বলছেন, তিনি লিওনেল মেসিকে নিতেন।
সাকিবের প্রিয় ফুটবলার লিওনেল মেসি। যেটি আগেও অনেকবার বলেছেন। এবার মেসির প্রতি তার ভালো লাগা প্রকাশ পেল আরেকবার।
বুধবার ‘অকশন ফর অ্যাকশন’ ফেইসবুক পেজের মাধ্যমে সাকিবের ২০১৯ বিশ্বকাপের ব্যাটের নিলামে তোলা হয়েছিল। ২০ লাখ টাকায় বিক্রি হয় তার ব্যাট। সেই আয়োজনেই লাইভে ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে যুক্ত হয়েছিলেন সাকিব।
যেখানে এক ভক্ত প্রশ্ন করেন, ‘চাঁদে যাওয়ার সুযোগ পেলে স্ত্রী শিশিরকে ছাড়া আর কাকে নিতেন?’ সাকিব কোনো দ্বিধায় না থেকে হাসি মুখে বলে দেন আর্জেন্টাইন তারকা মেসির নাম।