ময়মনসিংহে করোনায় আক্রান্ত নারীর মৃত্যু

ময়মনসিংহে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোমেনা বেগম (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার বিকেলে নগরীর এস.কে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মুত্যু হয়। 

ময়মনসিংহ সিভিল সার্জন ডা. এবিএম মশিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নগরীর মাদ্রাসা কোয়ার্টার এলাকার মোমেনা বেগমের করোনা পজিটিভ ধরা পড়ার পর থেকেই এস.কে হাসপাতালে ভর্তি ছিলেন।

তার অবস্থার অবনতি হলে আইসিইউতে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসারে বিকেলেই তার দাফন সম্পন্ন করা হয়।