সুস্থ হয়ে বাড়ি ফিরলেন বাঁশখালীর করোনায় আক্রান্ত চিকিৎসক

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আসিফুল হক দীর্ঘ চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে শুক্রবার সকালে চট্টগ্রাম সিভিল সার্জল অফিস জানিয়েছে।

জানা গেছে, ডা. আসিফুল হক বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ৭ ও ৮ এপ্রিল সর্বশেষ রোগী দেখেন। এরপর সামান্য অসুস্থবোধ করলে তিনি চট্টগ্রামের বাসায় অবস্থান নেন। পরবর্তীতে ১৪ এপ্রিল রাতে চট্টগ্রামে ফৌজদারহাটে অবস্থিত বিআইটিআইডি হাসপাতালে কভিড-১৯ রোগ শনাক্তকরণ পরীক্ষার ফলাফলে তার শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে জানানো হয়।

এ খবর ছড়িয়ে পড়লে তার গ্রামের বাড়ি বাঁশখালীর বৈঁলছড়িতে লকডাউন এবং চাম্বল বেসরকারি ন্যাশানাল হাসপাতাল ও মনছরিয়া এলাকায় দাওয়াত কাওয়া আত্মীয়র বাড়ি লকডাউন করা হয়।

এরপর থেকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইলোশনে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার ডা. আসিফুল হক সুস্থ হয়ে বাড়ি ফিরছেন বলে চট্টগ্রাম সিভিল সার্জল অফিস সূত্রে নিশ্চিত হওয়া যায়।

উল্লেখ্য ডা. আসিফুল হক বাঁশখালীর একমাত্র চিহ্ণিত করোনা রোগী ছিল। এর বাইরে এখনো পর্যন্ত কোনো রোগী পাওয়া যায়নি।

এদিকে বাঁশখালীর প্রশাসন গত ১৭ এপ্রিল থেকে পুরো বাঁশখালীকে লকডাউন করেছে।